৪ শতাংশ আয় বেড়েছে বাংলালিংকের

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৫৫  
বছর ব্যবধানে ৪ শতাংশ আয় বেড়েছে বাংলালিংকের। ২০১৯ সালে অপারেটরটির মোট আয় হয়েছে চার হাজার ৫২৮ কোটি লাখ টাকা। বাংলালিংকের মূল কোম্পানি ভিয়ন প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে ডেটা থেকে ৯১৯ কোটি ৩৯ লাখ টাকা আয় করেছে বাংলা লিংক যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। নিজেদের তিন কোটি ৬০ লাখ কার্যকর মোবাইল সংযোগের মধ্যে বছরের শেষের হিসাব অনুসারে বাংলালিংক এর ইন্টারনেট ব্যবহার করছে দুই কোটি ১৯ লাখ গ্রাহক। প্রতিবেদন অনুযায়ী, বছর ব্যাবধানে ভয়েস থেকে আয় বেড়েছে ৩ শতাংশ। ডেটা থেকে বেড়েছে ২৭ শতাংশ। পাশাপাশি নিজেদের কাভারেজের আওতায় ৭২ শতাংশ জায়গায় থ্রিজি এবং ২৯ শতাংশ স্থানে ৪জি সেবা চালু করেছে।